জাতীয় প্রেসক্লাব বইমেলা শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ‘প্রেসক্লাব বইমেলা’ গতকাল শেষ হয়েছে। বিকেলে প্রয়াত সাংবাদিক এবিএম মূসা মঞ্চে ছিল সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন কবি আল মাহমুদ।
সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন। বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। সঞ্চালনা করেন কবি হাসান হাফিজ।