জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব
জাতীয় প্রেসক্লাবের সবুজ চত্বরে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। উৎসবে পাটিসাপ্টা, মালপোয়া, লবঙ্গলতিকা, রসফুল, চিতই, ভাপা পিঠাসহ বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়।বাংলালিংকের সহযোগিতায় জাতীয় প্রেসক্লাব ওই উৎসবের আয়োজন করে। প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এতে যোগ দেন।জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নগরজীবনে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়া নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার ঐতিহ্যমণ্ডিত সুস্বাদু পিঠাগুলো পরিচিত করে দেওয়ার জন্য প্রেসক্লাব এ উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সহসভাপতি কাজী রওনাক হোসেন ও পিঠা উৎসবের আহ্বায়ক কাদের গণি চৌধুরী। উৎসবে লোকসংগীত পরিবেশন করে মানিকগঞ্জের বাউলশিল্পী শাহজান মুন্সী ও তাঁর দল। বিজ্ঞপ্তি।