জাতীয় প্রেসক্লাবে শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাব চত্বর গতকাল শুক্রবার শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত ছিল সারা দিন। ক্লাবের প্রাঙ্গণ, নিচতলা- দোতলায় শিশু-কিশোর, তরুণ-তরুণী আর তাদের অভিভাবকদের ছিল উচ্ছল পদচারণ। উপলক্ষ, জাতীয় প্রেসক্লাবের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শিশু আনন্দমেলা। এ উপলক্ষে সদস্যদের ছেলে-মেয়েদের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।সমাপনী দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন। আনন্দমেলা পরিচালনা করেন কাজী রওনাক হোসেন ও নুরুদ্দিন আহমেদ।