জাতীয় ভাস্কর্য প্রদর্শনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে তিন দশক পর আয়োজন করা হয়েছে জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর। গতকাল শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এ প্রদর্শনী শুরু হয়। চলবে ২০ মে পর্যন্ত।
রোববার বিকেলে একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ ও শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন৷ প্রদর্শনীতে ৭৮ জন ভাস্করের ১০৫টি শিল্পকর্ম রয়েছে৷