জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রবীণ-নবীন ৭৮ শিল্পীর ১০৫টি ভাস্কর্য নিয়ে আজ রোববার শুরু হচ্ছে ১০ দিনের জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারিতে বিকেল পাঁচটায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভাস্করশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ ও শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। প্রদর্শনী উপলক্ষে গতকাল জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।