জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসবের সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল শিশু–কিশোর নাট্যোৎ​সবের শেষ দিনে বিশেষ ​সুবিধাপ্রাপ্ত শিশুদের পরিবেশিত নাটকের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল শিশু–কিশোর নাট্যোৎ​সবের শেষ দিনে বিশেষ ​সুবিধাপ্রাপ্ত শিশুদের পরিবেশিত নাটকের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

শেষ হলো ‘১৩তম জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ২০১৬’। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে গতকাল বিকেলে জাতীয় নাট্যশালায় এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ। এ আয়োজনে ছিল বিভিন্ন শিশু-কিশোর সাংস্কৃতিক দলের নাচ ও গান। এ ছাড়া জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দেখানো হয় ‘প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবল ওপিএফডিএ-ভিটিসি’র নৃত্যনাট্য আলোর মুক্তি, পিপলস লিটল থিয়েটার ঢাকার নাটক ডাকঘর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক পাপেট ও মাপেট। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে দিনাজপুর রিপার্টরি থিয়েটার, দিনাজপুরের সোনালী শিশু থিয়েটার; স্টুডিও থিয়েটার মিলনায়তনে গাজীপুরের নন্দন শিশু নাট্যদল, রংপুর শিশুনাট্য কেন্দ্র ও দিনাজপুরের আমাদের থিয়েটার এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার নাটক মঞ্চস্থ করে।