জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছবি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল নবমবারের মতো আয়োজন করতে যাচ্ছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের সোনা, রুপা ও ব্রোঞ্জের পদক, প্রাইজবন্ড ও সনদ দেওয়া হবে। নির্বাচিত ২০০ ছবি নিয়ে আয়োজন করা হবে প্রদর্শনী।
প্রতিযোগিতায় তিন থেকে ১৬ বছরের সব শিশু-কিশোর বয়স অনুযায়ী চারটি বিভাগে অংশ নিতে পারবে। যেকোনো বিষয় ও মাধ্যমে ছবি আঁকতে পারবে অংশগ্রহণকারীরা। ছবির উল্টো পাশে প্রতিযোগীদের নাম, পিতার নাম, পূর্ণ ঠিকানা, ফোন নম্বর, জন্মতারিখ লিখতে হবে। সঙ্গে দুটি পাসপোর্ট আকৃতির ছবি জমা দিতে হবে। জমা দেওয়ার ঠিকানা: গ্রীন্ডল্যান্ড রেসিডেনসিয়াল হাই স্কুল বিল্ডিং, বাসা২৫/৪ সি তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ৯৮২০৬৩, ০১৭১৬১৫৭৭৬৪। বিজ্ঞপ্তি।