জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সেরা ১০ জনকে স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। নির্বাচিত ২০০টি ছবি নিয়ে আয়োজন করা হবে প্রদর্শনী। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় তিন থেকে ১৬ বছরের শিশুদের বয়স অনুযায়ী চারটি বিভাগ থাকবে। আগামী ৫ আগস্ট ছবি পাঠানোর শেষ তারিখ।ছবি জমা দেওয়ার ঠিকানা: গ্রিনল্যান্ড রেসিডেনসিয়াল হাইস্কুল বিল্ডিং, তাজমহল রোড শাখা, বাসা-২৫/৪ সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন ৯৮০২০৬৩, ০১৭১৬৫৭৭৬৪। বিজ্ঞপ্তি।