জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পদক প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৪-এর পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার বেলা তিনটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের সৃজনশীলতা, মেধা ও মনন অন্বেষণে গত ২৩ জানুয়ারি থেকে দেশব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৪ শুরু হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা সফল হয়েছে, তারা ১ থেকে ৩ মার্চ পর্যন্ত জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আজ পদক ও সনদ বিতরণ করা হবে।