জাদুঘর আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘর আয়োজিত বিজয় দিবস ২০১০ ও স্বাধীনতা দিবস ২০১১ উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১১ উপলক্ষে শিশু-কিশোর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের ওপর স্কুল শিক্ষার্থীদের গোলটেবিল বৈঠক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিজ্ঞপ্তি।