জাদুঘরে আলো ও শব্দে মুক্তিযুদ্ধের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের দেয়ালজুড়ে বিশাল পর্দায় আলো আর শব্দের যুগলবন্দীতে ফুটে উঠেছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল আন্দোলন-সংগ্রামের ইতিহাস। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমাদের জাতীয় জীবনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো দেখানো হয়েছে সেখানে। গভীর আগ্রহ নিয়ে দর্শক দেখছিল সেই দৃশ্যগুলো। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে বছরব্যাপী বিচিত্র কর্মসূচির আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে রোববার জাতীয় জাদুঘরের তিনটি কর্মসূচির উদ্বোধন হলো। এর মধ্যে রয়েছে জাদুঘরের দুটি নতুন বিষয়ভিত্তিক প্রদর্শনীশালার উদ্বোধন, জাদুঘরের তথ্য যোগাযোগ ও ডিজিটালাইজেশন কর্মসূিচ এবং জাদুঘরের নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন, সংস্কার ও উন্নয়ন।রোববার বিকেলে এ আয়োজনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী ও সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।নবনির্মিত দুটি প্রদর্শনীশালায় সাজানো হয়েছে চারটি ভিন্ন গ্যালারি। এ গ্যালারিগুলোর ক্রমিক নম্বর হলো—৩৭ থেকে ৪০। এসব গ্যালারিতে আমাদের মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শন রাখা হয়েছে। একটি বিশাল অংশ জুড়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিদর্শন। সবশেষে ৩৮ নম্বর গ্যালারিতে জাদুঘরের কার্যক্রম নিয়ে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো এবং মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।লোকসংগীত পরিষদের সংগীতানুষ্ঠানবাংলাদেশ লোকসংগীত পরিষদ তাদের চতুর্দশ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল গতকাল রোববার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠানটি নিবেদন করা হয় সম্প্রতি প্রয়াত বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হাফিজুর রহমানের স্মরণে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। হাফিজুর রহমানের সংগীতজীবন নিয়ে আলোচনা করেন পরিষদের প্রতিষ্ঠাতা শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আখতার আহমদ চৌধুরী। পিতৃস্মৃতিচারণা করেন হাফিজুর রহমানের ছেলে শিল্পী জিল্লুর রহমান ও মেয়ে দিলারা হাফিজ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ইন্দ্রমোহন রাজবংশী, দীপ্তি রাজবংশী, আবু বকর সিদ্দিক, অনিমা মুক্তি গমেজ, শেখ হেমায়েত প্রমুখ।গ্যালারি কায়ায় ছাপচিত্র প্রদর্শনী উত্তরার গ্যালারি কায়ায় গত শনিবার বিকেলে শুরু হয়েছে ‘ছাপাই ছবি ২’ শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী। গ্যালারির ‘ছাপাই ছবি’ শীর্ষক ধারাবাহিক প্রদর্শনীর দ্বিতীয় পর্বে বাংলাদেশের প্রবীণ ও নবীন ১৪ জন শিল্পীর ছাপচিত্র স্থান পেয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস। প্রদর্শনীতে মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, নিতুন কুন্ডু, মাহমুদুল হক, আবুল বারক আলভী, রতন মজুমদার, রোকেয়া সুলতানা, ওয়াকিলুর রহমান, রফি হক, রশিদ আমিন, আনিসুজ্জামান, নগরবাসী বর্মণ ও শেখ মোহাম্মদ রোকনুজ্জামানের ৫৬টি ছাপচিত্র স্থান পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে: কাঠখোদাই, এচিং, এক্রুয়েন্ট, সফট গ্রাউন্ড, লিনোকাট, সোলোগ্রাফ, সেরিগ্রাফ, ইনটেগ্রেলিও এবং উডব্লকের কাজ। ১২ দিনের এ প্রদর্শনী চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।উল্লেখ্য, এর আগে গ্যালারি কায়া পশ্চিমবঙ্গের ১৪ জন শিল্পীর ছাপচিত্র নিয়ে ‘ছাপাই ছবি ১’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে।