জাদুঘরে গান ও কবিতাপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি করেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর ও সৈয়দ হাসান ইমাম
আবৃত্তি করেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর ও সৈয়দ হাসান ইমাম

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর প্রাঙ্গণে গতকাল সকালেই শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বহ্নিশিখা সাংস্কৃতিক দল এবং জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে দলীয় ও একক সংগীত পরিবেশন করেন। আয়োজনটির উদ্বোধন করেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে আয়োজন করা হয় আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এ পর্বে কবিতা আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রণজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।
আবৃত্তি শেষ হওয়ার পর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও কবিতা আবৃত্তি করেন।