জাদুঘরে জনপ্রিয় বাংলা গানের আসর
বিভিন্ন সময়ের জনপ্রিয় কিছু বাংলা গান নিয়ে এক চমৎ কার সংগীত সন্ধ্যার আয়োজন করেছিল সংগীত সংগঠন ‘সুরধ্বনি’। গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই গানের আসরে পল্লবী সাহা গেয়ে শোনান ‘আমি তো তোমার কাছে সুখ চাই না’ ও ‘আমি কালো বলে মনটা আমার কালো নয়’; সুদাম কুমার বিশ্বাস পরিবেশন করেন ‘বনে নয় মনে মোর’, ‘আরও একটুখানি কাছে থাকো না’। গুলশান আরা পরিবেশন করেন ‘নিজেরে হারায়ে খুঁজি’ ও ‘পাখি আজ কোন সুরে গায়’। শান্তনু সাহা রায় পরিবেশন করেন ‘হাজার বছর ধরে’ ও ‘ভুল ভেঙে গেলে কাছে আমার এসো’। অলোকানন্দা পরিবেশন করেন ‘সুখ পাখিরে পিঞ্জিরা তোর খুলে দিলেম’ ও ‘আমি সুখী হলে’। নূরুর রহমান পরিবেশন করেন ‘আমি তো মরেও ভালোবাসব’ ও ‘তুমি সন্ধ্যাকাশের তারার মতো’। সুনীল কুমার দে সরকার পরিবেশন করেন ‘পরের জায়গা পরের জমিন’ এবং তাছলিমা বেগম পরিবেশন করেন ‘মাগো ধন্য আমার’ ও ‘ক্ষম হে অপরাধ’। এ ছাড়া অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন রণজিৎ কুমার বিশ্বাস।