জাদুঘরে তিন শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে গতকাল শুরু হয়েছে বরেণ্য তিন চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী। জাদুঘরের সংগ্রহ থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী হচ্ছে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে। দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।