প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আমন্ত্রণে ঢাকায় গাইতে এসেছিলেন ভারতের কণ্ঠশিল্পী অমিতাভ মুখোপাধ্যায়। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল তাঁর একক গানের সন্ধ্যা। অমিতাভ শোনালেন বাংলাদেশের ভাষা আন্দোলন, রবীন্দ্রনাথ, মুকুন্দ দাস, সাঁওতাল বিদ্রোহ ও সাম্প্রদায়িক সম্প্রীতির গান। শেষে ছিল গৌড়ীয় সংগীত।
শুরুর দিকে অমিতাভ মুখোপাধ্যায় গাইলেন রবীন্দ্রনাথের দুটি গান। এরপর শোনালেন মুকুন্দ দাস এবং ‘ঢাকার ডাক’ শিরোনামে একগুচ্ছ ভাষা আন্দোলনের গান। অনুষ্ঠানে গৌড়ীয় নৃত্য পরিবেশন করেন শতাব্দী আচার্য ও র্যা চেল প্রিয়াঙ্কা প্যারিস।