জাদুঘরে মসলিন নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বেলা তিনটায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে উদ্বোধনী প্রদর্শনী হবে প্রামাণ্যচিত্র লিজেন্ড অব দ্য লুম-এর। সেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের ঐতিহ্য মসলিন-এর ওপর নির্মাণ করা হয়েছে। দৃক-বেঙ্গল মসলিন নিবেদিত এটি প্রযোজনা করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আড়ং। ৪৩ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটির ভাষা ইংরেজি।