জাদুঘরে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের দক্ষিণ প্রাঙ্গণে বেশ কয়েকটি কলা আর ফুলগাছ ঘেরা একটি কুঁড়েঘরের মাধ্যমে তৈরি করা হয়েছে ফটক। ফটক পেরিয়ে সামনে যেতেই চোখে পড়ে বেশ কিছু স্টল। এসব স্টলে প্রদর্শিত ও বিক্রি হচ্ছে বাংলাদেশের নানা অঞ্চলের পিঠা এবং বাঁশ, বেত, পাট, মাটি, কাগজের তৈরি নানা কারুশিল্পসামগ্রী। পুরোনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে বরণ করে নিতে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর। বুধবার মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের প্রযত্ন বিভাগের সভাপতি এম আজিজুর রহমান।