কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশাকার বিশিষ্ট শিল্পী হামিদুর রাহমানের ১৯৬২ সালে আঁকা একটি শিল্পকর্ম গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়। শিল্পকর্মটি সাবেক মন্ত্রী হাবিবউল্লাহ খান এবং সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক সালমা খান জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাসের কাছে জাদুঘরে সংরক্ষণের জন্য উপহার হিসেবে হস্তান্তর করেনশিল্পকর্মটি হস্তান্তর করে হাবিবউল্লাহ খান বলেন, ‘মহান শিল্পী হামিদুর রাহমানের এই মূল্যবান শিল্প কর্মটি বাংলাদেশ জাতীয় জাদুঘরকে হস্তান্তর করতে পেরে আমরা খুব আনন্দিত।’ ‘কণ্ঠযোদ্ধাদের পঁচিশ বছর’বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের রজতজয়ন্তী উপলক্ষে আগামীকাল শুক্রবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘কণ্ঠযোদ্ধাদের পঁচিশ বছর’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টায় গ্রন্থাগারের উন্মুক্ত চত্বর দেশের জ্যেষ্ঠ ২৫ জন আবৃত্তিশিল্পী উদ্বোধন করবেন অনুষ্ঠানটি। এ উপলক্ষে সাড়ে ১১টায় গ্রন্থাগার থেকে গণজাগরণ মঞ্চ পর্যন্ত পতাকা মিছিল বের করা হবে।বিকেল তিনটা থেকে মুক্তিযুদ্ধের দলীয় আবৃত্তি অনুষ্ঠিত হবে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। রাত নয়টায় ফানুস ওড়ানো হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকার পাশাপাশি একই দিন চারটি বিভাগীয় এবং দুটি জেলা শহরে এই অনুষ্ঠান হবে। শিল্পকলা লোকসংস্কৃতিবাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় ১২ ও ১৩ এপ্রিল আয়োজন করা হয়েছে লোকসংস্কৃতি উৎসব।শুক্রবার সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমাদ। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।