প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েকটি ঈদে দেখা গেছে এম বি মানিকের কোনো না কোনো ছবি ব্যবসায়িক সাফল্য পেয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এম বি মানিক এবার নিয়ে আসছেন জান কোরবান। এ ছবির গল্পে দেখানো হয়েছে, দুষ্কৃতকারীরা একটি পরিবারের সবাইকে মেরে ফেলে। বেঁচে যায় মেয়েটি। বাবা ও ভাইয়ের মৃত্যু তাকে তাড়া করে ফেরে। এ সময় মেয়েটি এক যুবকের দৃষ্টিতে পড়ে। মেয়েটিকে তার ভালো লাগার কথা জানায়। কিন্তু মেয়েটি এড়িয়ে যায়। একসময় মেয়েটি যুবকের হাত থেকে নিজেকে সরিয়ে নিতে বলে, সে ভালোবাসে শিবা শানুকে। ছেলেটি ফিরে আসে। তার পর ঘটে আরেক ঘটনা। এমনই এক গল্প নিয়ে পরিচালক এম বি মানিক নির্মাণ করেছেন জান কোরবান ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, শিবা শানু, মিশা সওদাগরসহ অনেকে।