জানুয়ারিতে ইমরানের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা ইমরান খান এবার সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ৮ জানুয়ারি ইমরান তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকা মালিককে বিয়ে করতে চলেছেন। বিয়ে বলতে ওই দিনই তাঁরা নিবন্ধনের কাজটা শেষ করবেন। তারপর বলিউডে বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। তবে কবে ও কোথায় হবে ওই অনুষ্ঠান তা এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে অবশ্য মামা আমিরের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন বলে জানা গেছে। উভয় পরিবারের উপস্থিতেই বিয়ের নিবন্ধন করা হবে বলে ইমরান নিজেই জানিয়েছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য শুটিং থেকে মাত্র ৮ দিনের জন্য ছুটি নিয়েছেন ইমরান। ইমরান বলেন, ‘এ ব্যাপারে হবু বধূ অবন্তিকারও মত আছে। আসলে ও (অবন্তিকা) আমাকে অনেকদিন ধরে চেনে। এমনকি আমার পেশাগত কাজ সম্পর্কে ভালোভাবে জানে। আশা করছি, তাই এ নিয়ে খুব একটা সমস্য হবে না।’ এদিকে আগামী শুক্রবার ২৬ নভেম্বর দিপীকা পাড়ুকোনের সঙ্গে ইমরানের ছবি ‘ব্রেক কি বাদ’ মুক্তি পাবে। তারপরই করিনা কাপুরের সঙ্গে করন জোহরের ছবি শর্ট টার্ম শাদির শুটিং শুরু করবেন তিনি। সঙ্গে চলবে যশরাজ ফিল্মসের মেরি ব্রাদার কি দুলহন ছবির শুটিংও।