জানুয়ারিতে 'ছিটমহল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছিটমহল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জান্নাতুল পিয়া, শিমুল খান ও মৌসুমী হামিদ
‘ছিটমহল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জান্নাতুল পিয়া, শিমুল খান ও মৌসুমী হামিদ

নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে ‘ছিটমহল’। বাংলাদেশের সীমান্ত এলাকার ছিটমহলের একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ ও শিমুল খান। ২০১৫ সালের শেষ দিকে শুরু হয়েছিল সিনেমাটির কাজ। শুরুতে এর নাম ‘শেষ প্রহর’ থাকলেও পরে নাম পরিবর্তন করে ‘ছিটমহল’ দেওয়া হয়। ছবিটি পরিচালনা করেছেন এইচ আর হাবিব।
ছবি মুক্তির তারিখ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমরা সব কাজ গুছিয়ে এনেছি। সম্পাদনাও শেষ। এখন ডাবিং চলছে। আবহসংগীত করার জন্য খুব তাড়াতাড়ি দেশের বাইরে যাব। সবকিছু শেষ করে আগামী জানুয়ারির শুরুতেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’
‘ছিটমহল’ চলচ্চিত্রটির শুটিং হয়েছে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা এবং রাজবাড়ীর পদ্মার চরে।