জাপানকে ১.৫ মিলিয়ন ডলার সাহায্য করলেন লেডি গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প ও সুনামি-বিধ্বস্ত জাপানের সাহায্যে ১ দশমিক ৫ মিলিয়ন ডলার অর্থ সাহায্য করেছেন অদ্ভুত সব কাণ্ডকীর্তির জন্য বিখ্যাত গায়িকা লেডি গাগা। শুধু অর্থ সাহায্য করেই থেমে নেই তাঁর কার্যক্রম। তিনি বলেছেন, ভূমিকম্প ও সুনামি-বিধ্বস্ত জাপানের সাহায্যার্থে তিনি সব সময় পাশে থাকবেন। এ মাসের শুরুতে ভূমিকম্প ও সুনামির পর একের পর এক বিস্ফোরণে যখন পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছিল, তখন জাপানের মতো বিশ্ববাসীও উদ্বিগ্ন হয়ে ওঠে। জাপানিদের দুঃখ-দুর্দশা লাঘবে তাদের সাহায্যার্থে তখন একটা কিছু করার ঘোষণা দিয়েছিলেন লেডি গাগাই। ক্ষতিগ্রস্ত জাপানিদের সাহায্যার্থে লেডি গাগা তখন বাজারে এনেছিলেন বিশেষ ধরনের হাতের চুড়ি। আর এটিকে তিনি ভক্ত-শ্রোতাদের মধ্যে বিক্রি করে সে অর্থই সম্প্রতি তুলে দিলেন ভূমিকম্প ও সুনামি-বিধ্বস্ত জাপানকে।অনেকেই মনে করছেন শুধু অদ্ভুত কাণ্ডকীর্তির জন্যই বিখ্যাত নন লেডি গাগা। বরং গাগারও যে ভেতরে যে একটা মানবতাবাদী মনও আছে, এর মাধ্যমে তারই পরিচয় পাওয়া গেল। ওয়েবসাইট