জাপানি শিল্পীর একক প্রদর্শনী জয়নুল গ্যালারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি চিত্রশিল্পী আসামি শিওদের চিত্রকর্ম প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
জাপানি চিত্রশিল্পী আসামি শিওদের চিত্রকর্ম প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

জাপানের তরুণ চিত্রশিল্পী আসামি শিওদে। জাপানের ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে রাঙিয়ে তোলেন ক্যানভাস। সমকালীন প্রবণতাকে ছুঁয়ে যান চিত্রপটে। বৃহস্পতিবার থেকে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হলো এই শিল্পীর চিত্রকলা প্রদর্শনী। শিরোনাম ‘রূপান্তর কাল-অস্তিত্বের শুরু ও শেষ’।
গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়োডন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সংগ্রাহক মশিউল আজম। প্রদর্শনীটির সমন্বয় করছেন অঙ্ক ও চিত্রায়ণ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল।
৫৫টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। ১৬ মার্চ পর্যন্ত প্রদর্শনীটি চলবে।