জাপানি শিল্পীর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি শিল্পী জুনকো ওকামোতোর একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। চাঁদ নিয়ে শিল্পী মিশ্রমাধ্যমে বিমূর্ত ধারায় একগুচ্ছ চিত্র রচনা করেছেন। গ্যালারির দুটি কক্ষে শিল্পকর্ম রয়েছে প্রায় অর্ধশত। চাঁদ সিরিজের ছবি ছাড়াও আকার-আয়ন-আকৃতি নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করছেন শিল্পী। শিল্পী জুনকো ওকামোতো ১৯৭২ সালে জাপানের উকোহামায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে টোকিওর ডিজাইনার ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাঁর চিত্রকর্ম নিয়ে দেশে-বিদেশে এ পর্যন্ত চারটি একক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া তিনি পাঁচটি দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নেন। ১ আগস্ট শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৭ আগস্ট পর্যন্ত।