জাপানিদের পাশে লেডি গাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম্ভূতকিমাকার পোশাক-আশাক পরে মঞ্চে উঠতে জুড়ি নেই লেডি গাগার। তবে অমন বেশভূষা দেখে গাগার মন বিচার করা যাবে না। দুর্গত মানুষের প্রতি সহানুভূতি এবং তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা কিন্তু তাঁর বাইরের চেহারার একদম বিপরীত। সেটার প্রমাণ মিলল আবার। জাপানের ভূমিকম্প-দুর্গত মানুষের জন্য দেড় মিলিয়ন ডলার দান করেছেন গাগা। ‘পোকার ফেস’খ্যাত এই সংগীতশিল্পী প্রার্থনার জন্য তৈরি বিশেষ এক ধরনের ব্রেসলেট ডিজাইন করেছেন। ব্রেসলেটগুলো ভক্তদের মধ্যে বিক্রি করেই জোগাড় করেছেন ওই দেড় মিলিয়ন ডলার। জাপানের দুর্গত মানুষের উদ্দেশে জানিয়েছেন, ‘যেকোনো সময় যেকোনো সহযোগিতার জন্য ডাকতে পারেন আমাকে। এ পর্যন্ত আমাদের সামর্থ্যের যতটুকু সম্ভব ছিল, তা করেছি। সামনে আরও অর্থ সংগ্রহ এবং তা পাঠানোর চেষ্টা করছি। আপনাদের জন্য প্রার্থনা করি। ভালোবাসা সবার জন্য।’