জাপানে উৎসবে বাংলাদেশের ১০ শিল্পীর প্রদর্শনী
জাপানের বিখ্যাত চেরি উৎসব উপলক্ষে বাংলাদেশের ১০ শিল্পীর যৌথ প্রদর্শনী হলো দুটি শহরে। জাপানভিত্তিক শিল্পী ও ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল আর্টিস্ট সাতোয়ানো কাই এবং ঢাকার মুন্সিগঞ্জের গ্লোরিয়া ফাউন্ডেশন এই প্রদর্শনীর আয়োজন করে।
প্রথম প্রদর্শনীটি হয়েছে ২৪ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টোকিওর সিম্ফনি হিল সেন্টারে। দ্বিতীয় প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইবারাকি ক্যান শহরের যোছো গ্যালারিতে। বাংলাদেশের ১০ শিল্পীর সঙ্গে জাপানের ১৫ জন বিশিষ্ট শিল্পীকে নিয়ে এই যৌথ প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হয়।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোনেম, প্রথম সচিব বেবি রানী কর্মকার ও জাপানের প্রবীণ শিল্পী তাদাইসি সাকামতোসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আবদুশ শাকুর শাহ, মো. মনিরুজ্জামান, এফ আর ভুটান, ফারুক আহমেদ মোল্লা, আফরোজা জামিল, মাহবুবা করিম, আবুল খায়ের, মো. সোলায়মান, জয়দেব ও কামরুজ্জামান। বিজ্ঞপ্তি।