জাপানে তোপের মুখে ‘দ্য কোভ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ওসাকা ও টোকিওর দুটো প্রেক্ষাগৃহে বাতিল করা হয়েছে অস্কার জয়ী তথ্যচিত্র দ্য কোভ-এর প্রদর্শনী। এই প্রামাণ্যচিত্রে জাপানের একটি গ্রামে নির্বিচারে ডলফিন শিকারের দৃশ্য আছে। ক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, প্রামাণ্যচিত্র প্রদর্শনের ফলে জাপানের সম্মানহানি হয়েছে। তাঁরা জাপানে ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান আনপ্লাগডের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। গত অক্টোবর মাসে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্য কোভ প্রথম প্রদর্শিত হয়। ওয়েবসাইট।