প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রত্নসম্পদের খননকার্য, রক্ষণাবেক্ষণসহ এসব বিষয়ে যথাযথ প্রস্তাব পেলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাপানের রাষ্ট্রদূত মাসাতু ওয়াতানাকি। গতকাল তিনি সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান। সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে সংস্কৃতিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।