জাপানের তরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত জাপানের সাহায্যে এগিয়ে আসছেন অনেকে। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন অসহায় জাপানিদের পাশে দাঁড়াচ্ছেন। দূরে থাকেননি রকব্যান্ড আয়রন মেইডেনের সদস্যরাও। টি-শার্ট বেঁচে জাপানিদের জন্য তহবিল গঠনের কাজে নেমেছেন তাঁরা। ব্যান্ডটির জাপানে দুটি কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী বিমানে করে সে দেশে যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছাতেই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। বাধ্য হয়ে তাঁদের বিমান জাপানের নাগোয়ায় অবতরণ করে এবং সফর বাতিল করে চলে আসেন। কিন্তু দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়া বিপর্যয়ের কথা ভুলতে পারছেন না তাঁরা। সে জন্য ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রেডক্রসকে সহায়তা দিতে অর্থ সংগ্রহে নেমেছেন রকব্যান্ডটির সদস্যরা। ওয়েবসাইট।