জাপানের পাশে দাঁড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) সমাজকল্যাণ ক্লাবের সদস্যরা জাপানি জনগণের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। সমাজকল্যাণ ক্লাবের এই কর্মকাণ্ডের স্লোগান, ‘জাপানের পাশে দাঁড়াই হাতে হাত ধরে’। প্রদর্শনীর প্রথম পর্যায়ে গতকাল শুক্রবার রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। এতে নয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। প্রদর্শনীর দ্বিতীয় পর্যায়ে ২৪ থেকে ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রদর্শনী হবে। ২৬ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে এ কর্মকাণ্ড থেকে সংগৃহীত সমুদয় অর্থ বাংলাদেশে নিযুক্ত জাইকার মুখ্য প্রতিনিধি তাকাও তোদার মাধ্যমে জাপানের জনগণের কাছে হস্তান্তর করা হবে। বিজ্ঞপ্তি।