জাপানের পাশে পশ্চিমা শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প ও সুনামিবিধ্বস্ত জাপানের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন পশ্চিমের খ্যাতিমান সব শিল্পী। ত্রাণসহায়তা ও জাপানের জন্য তহবিল গঠনে তাঁরা সহায়তা করবেন। তালিকায় জাস্টিন বিবার, রিয়ান্না, বন জোভি, লেডি গাগা, নিকি মিনাজ ও রকব্যান্ড ইউটুর শিল্পীদের নাম রয়েছে। তাঁদের গাওয়া গানগুলো ডিজিটাল একটি অ্যালবামে মুক্তি দেওয়া হবে। ইউনিভার্সেল মিউজিকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ডিজিটাল অ্যালবাম হওয়ার কারণে এটি হবে বেশ দ্রুত গতির এবং কাজটাও হবে সহজ। চলতি সপ্তাহের শেষ নাগাদ অ্যালবামটি বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হবে।’ ওয়েবসাইট।