জাপানের শিল্পীর একক চিত্রকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শনিবার থেকে জাপানের বিশিষ্ট শিল্পী টয়োমি হোশিনার ‘চিত্রকলায় গল্প: এখানেই সেখানে-সেখানেই এখানে’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে। সন্ধ্যায় নয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান।
গতকাল শুক্রবার দুপুরে বেঙ্গল গ্যালারিতে প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিল্পী টয়োমি হোশিনা, মোহাম্মদ ইকবাল এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা ৬১টি। চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।