জাপানের সাহায্যার্থে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্প ও সুনামি আঘাত হানার মাত্র এক সপ্তাহ আগে জাপান ঘুরে আসেন মার্কিন ব্যান্ড দল ব্ল্যাক আইড পিজের সদস্যরা। একটি মিউজিক ভিডিওর কাজ করতে গিয়েছিলেন সে দেশে। মিউজিক ভিডিওর বেশ কিছু দৃশ্য জাপানে ধারণ করা হয়।কৃতজ্ঞতাস্বরূপ জাস্ট কান্ট গেট এনাফ নামের ওই মিউজিক ভিডিওটি দুর্যোগকবলিত জাপানিদের উৎসর্গ করেছেন ব্যান্ডটির সদস্যরা।ভিডিওর একটি দৃশ্যে ব্যান্ডের সদস্যরা ভক্তদের উদ্দেশ করে বলেন, ‘জাপানিদের জন্য প্রার্থনা করো। ওদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমাদের জন্য আমাদের ভালোবাসা রইল।’ ওয়েবসাইট।