জাফর পানাহির ছয় বছরের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি পরিচালক জাফর পানাহিকে। শাস্তির তালিকা এখানেই শেষ নয়। আগামী ২০ বছর ছবি পরিচালনা, চিত্রনাট্য লেখা—এসব কোনো কাজই করতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা থাকবে তাঁর বিদেশভ্রমণ ও বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ওপরও। ইরান সরকার তাঁর অপরাধ হিসেবে দেখিয়েছে—ইরানের ‘সিস্টেম’-বিরোধী প্রচারণা, আছে চলচ্চিত্রের মাধ্যমে সরকারবিরোধীদের উসকে দেওয়ার অভিযোগও। জাফর পানাহির সঙ্গে একই সাজা হয়েছে আরেক ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলভেরও। ওয়েবসাইট।