জাফর পানাহির পাশে ফারুকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি। তাঁর পাশাপাশি দাঁড়ালেন বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকী। ১১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) অনুষ্ঠানে ২৫ হাজার ডলার মূল্যের পুরস্কার জেতে ফারুকীর আগামী ছবি নো ল্যান্ডস ম্যান। একই পুরস্কার পেয়েছে জাফর পানাহির গুল ছবিটিও। তাঁরা পুরস্কার জিতেছেন কাহিনিচিত্র বিভাগে।
ফারুকী বলেন, ‘জাফার পানাহি আমার প্রিয় পরিচালকদের একজন। তাঁর সঙ্গে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে।’
অ্যাপসা ও মোশন পিকচার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রতিবছর চারটি নির্মাণাধীন ছবিকে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পুরস্কার দেওয়া হয়। এ বছর মোট ১০০টি প্রকল্পের মধ্যে চারটি প্রকল্প পুরস্কৃত হয়। প্রতিটি ছবি পুরস্কার হিসেবে পেয়েছে ২৫ হাজার মার্কিন ডলার।