জামাই-শ্বশুরের রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে একটি টিভি অনুষ্ঠানে এসেছিলেন একসময়ের জনপ্রিয় তারকা রাজেশ খান্না এবং তাঁর জামাই বলিউডের এ সময়ের ব্যস্ত নায়ক অক্ষয় কুমার। শুরুতেই অক্ষয় বললেন, ‘আমরা থাকতাম বান্দ্রার কার্টার রোডে। রাজেশ খান্নার বাড়ি আশীর্বাদ থেকে বেশ কিছুটা দূরে। তখন বয়স ছিল মাত্র ছয়। আশীর্বাদ বাংলোর বাইরে দাঁড়িয়ে থাকা রাজেশ খান্নার সাদা রঙের ঢাউস ইম্পালা গাড়িটা দেখতে যেতাম। হঠাৎ একদিন দেখলাম, গাড়িটার রং গোলাপি হয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটায় অনেকগুলো চুমুর দাগ। লিপস্টিকের দাগে তখন গাড়িটার রং বদলে গেছে।’জামাই অক্ষয় কুমার থেকে কম যান না শ্বশুর রাজেশ খান্না। এবার রাজেশ খান্না বললেন, ‘আগে আমার গাড়িটা গোলাপি হতো, আর এখন দেখছি জামাইয়ের গাড়িটাও গোলাপি হয়।’