জামাইদের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ গ্রামের বাড়ি নোয়াখালী থেকে সুইগ্রামে এসেছে নসু চৌধুরী। এখানে শ্যালিকাকে বিয়ে করে ঘরজামাই হয়েছে। তার লক্ষ্য বিভিন্ন গ্রামের পিছিয়ে পড়া ছেলেদের তার গ্রামে এনে মেয়েদের সঙ্গে বিয়ে দিয়ে ঘরজামাই করে রাখা। এর পেছনের উদ্দেশ্য, ঘরজামাইদের নেতা হওয়া। কিন্তু গ্রামের প্রতিবাদী যুবকেরা তা মেনে নিতে চায় না। আর এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।ঘরজামাইদের নেতার চরিত্রে অভিনয় করেছেন ইনামুল হক। তিনি বললেন, ‘চরিত্রটি নিয়ে যথেষ্ট মজা করার চেষ্টা করেছি। আমার ভিন্নধর্মী অভিনয়ের কারণেই নাটকের কাহিনিতে অনেক ক্ষেত্রে বৈচিত্র্য তৈরি হয়েছে।’নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস আর পরিচালনা করছেন আজহারুল আলম। অভিনয় করেছেন আজিজুল হাকিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম জামান, আলভী, দিহান, নোভা, খুশি প্রমুখ।৫২ পর্বের এ ধারাবাহিকটির ১০ পর্বের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।