প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়িকা হতে গেলে কত ঝক্কিঝামেলাই না পোহাতে হয়; এই যেমনটা কিছুদিন আগেই আনুশকা শর্মাকে পোহাতে হলো। বোম্বে ভেলভেট ছবির জন্য ৩৫ কেজি ওজনের গাউন পরে তাঁকে দাঁড়াতে হলো ক্যামেরার সামনে। বেচারি আনুশকা ভারী গাউনটি পরে হাঁটতেই পারছিলেন না। পরে দুজন সহকারী তাঁকে ধরে নিয়ে আসেন সেটে। আড়াই ঘণ্টা সময় লাগে ওই এক পোশাক পরতে। আনুশকার জন্য ৩৫ কেজি ওজনের গাউনটি তৈরি করেন ভারতের জাতীয় পুরস্কার জেতা ডিজাইনার নীহারিকা ভাসিন খান। তিনি জানান, পুরো এক বছর সময় নিয়ে তিনি আনুশকার জন্য তৈরি করেছেন এই গাউন। শুধু এই ওজনদার পোশাকই নয়, এ ছবিতে আনুশকার জন্য মোট ১৪৪টি পোশাক তৈরি করেছেন নীহারিকা।
সূত্র: আইএএনএস, টাইমস অব ইন্ডিয়া, ডেইলি মেইল, ইন্ডিয়া টাইমস