জামালপুরে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৌলবাদের মূলোৎপাটন, চাই সাংস্কৃতিক আন্দোলন’—এই লক্ষ্য নিয়ে জামালপুরে গত শুক্রবার উদীচী জেলা সংসদের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে কাউন্সিল অধিবেশন ছাড়াও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়। সম্মেলনের উদ্বোধন করেন জামালপুরের ভাষাসৈনিক আবদুল ওয়াহাব। প্রধান অতিথির ছিলেন শান্তনু কায়সার। সভাপতিত্ব করেন প্রবীণ সংগীতশিল্পী ফজলুল করিম।