জামালপুরে সেলিম আল দীনকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যকার সেলিম আল দীনকে স্মরণ করল জামালপুরের নাট্য সংগঠন অমৃত থিয়েটার। জামালপুর শিল্পকলা একাডেমীর মঞ্চে ১৯ ও ২০ মার্চ সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়েছে। অমৃত থিয়েটারের উপদেষ্টা আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ১৯ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ হায়দার ও অমৃত থিয়েটারের সভাপতি মুক্তা আহমেদ। দ্বিতীয় দিন সন্ধ্যায় অমৃত থিয়েটারের উপদেষ্টা আবদুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনায় অংশ নেন জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সাহাদত হোসেন খান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উত্তমকুমার সাহা, নাট্যকার আছাদুল্লাহ ফারাজী প্রমুখ। স্মরণ সভা শেষে অমৃত থিয়েটারের সভাপতি মুক্তা আহমেদের নির্দেশনা ও পরিচালনায় দুদিনই মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক বিসর্জন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুক্তা আহমেদ, সিনথিয়া আক্তার, মাইমা তাসলিমা ভূঁইয়া, মোবারক শাহ, আইরিন তরফদার, আবুল মনছুর, আইনুন নাহার, প্রবীর কুমার, সোহেল রহমান, শাহ জামাল, সোহাগ, মাজহারুল ইসলাম, শাকিল, কাউছার মণ্ডল ও সাজ্জাদ হোসেন।