জামিনে মুক্ত শাইনি আহুজা
গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বলিউড অভিনেতা শাইনি আহুজা জামিনে মুক্তি পেয়েছেন। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, মুম্বাইয়ের আদালতে জামিন মঞ্জুরের এক সপ্তাহ পর আহুজা মুক্তি পেলেন। আহুজা তাঁর দণ্ডের বিরুদ্ধে মুম্বাইয়ের আদালতে আপিলও করেন বলে জানা গেছে।জামিনে মুক্ত হলেও মুম্বাইয়ের বিশেষ আদালত আহুজার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু তার পরও বিচারের নানা পর্যায়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ২০০৯ সালের জুনে মুম্বাই পুলিশ শাইনি আহুজাকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণ, হুমকি প্রদান ও জিম্মি করার অভিযোগ এনে মামলা করা হয়। ২০০৯ সালের অক্টোবরে তিনি জামিন পান। গত বছর ওই গৃহ পরিচারিকা শাইনির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নেন। মামলা প্রত্যাহার সত্ত্বেও আদালত শাইনির অপরাধ আমলে নিয়ে মামলার কার্যক্রম অব্যাহত রাখেন।উল্লেখ্য, বলিউডে শাইনি আহুজার অভিষেক হয় ‘হাজারও খোওয়াইশ অ্যাইসি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এ ছবিতে অভিনয়ের জন্য তিনি ফিল্ম ফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান। এরপর শাইনি গ্যাংস্টার, লাইফ ইন এ মেট্রো, ওহ লামহেসহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।