জায়গা রাখলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানকে বলা হয় তারকাদের মিলনমেলা। সেদিনের আয়োজনে একেবারে সামনের সারিতে বসে ছিলেন তিশা-ফারুকী দম্পতি। আর তিশার পাশের আসনটিতে ছিলেন আইয়ুব বাচ্চু। এর মধ্যে আইয়ুব বাচ্চু কোনো একটি কারণে একটু উঠে গেলেন দূরে। পাশের আসনটি ফাঁকা। যে কেউ যেকোনো সময় এসে বসতে পারেন। তাই নিজের হাতের ব্যাগটি শূন্য চেয়ারে রেখে তিশা বললেন, ‘থাক, জায়গা ধরে রাখলাম। যেন কেউ এসে বসে যেতে না পারে।’ শিল্পীদের মধ্যে কি অসমতা চলে? তাই আর একজন আসতেই হাসিমুখে ব্যাগটা নিজের হাতে নিয়ে আবার জায়গাটা ছেড়ে দিলেন তিশা।:n: