জারদারিকে পেছনে ফেললেন জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাদুর্গতদের সাহায্যে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পেছনে ফেললেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বন্যাদুর্গতদের সহায়তায় এক লাখ মার্কিন ডলার (৮.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি) দান করেছেন, যেখানে জারদারি দিয়েছেন পাঁচ মিলিয়ন পাকিস্তানি রুপি।সম্প্রতি পাকিস্তানের স্মরণকালের ভয়াবহ বন্যায় এক কোটি ৭০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসেন।