জার্নি অব 'লগান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুতোষ গোয়াড়িকর যখন লগান ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন, শুরুতেই না বলে দেন আমির খান। ক্রিকেট আর ইতিহাস—এই দুই নিয়ে বলিউডে ছবি করা মানে নিশ্চিত ফ্লপ। কিন্তু আশুতোষের চাপাচাপিতে শেষ পর্যন্ত ছবির পুরো গল্প শোনেন আমির। শুধু অভিনয় করতেই রাজি হননি, আমির প্রথমবারের মতো প্রযোজনাও করেছেন। তারপর? বাকিটা ইতিহাস!
লগান-এর সেই যাত্রা নিয়ে একটি প্রামাণ্যচিত্র বানানো হয়েছে। চলে চালো নামের সেই প্রামাণ্যচিত্রটি অবমুক্ত করলেন আমির। বললেন, ‘আমার কাছে এই যাত্রাটি এখন একটি পারিবারিক অ্যালবামের মতো। ২০ বছর পরও আমি এটি দেখব, উপভোগ করব।’ আইএএনএস।