জার্মান শেখার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিন সফরকালে জার্মান ভাষা শেখার চেষ্টা করেন শাহরুখ খান। কাজ হয়নি। ভাষাটা তাঁর কাছে এমন খটমটে লেগেছে, ভাঙা ভাঙা দু-চারটে বোল ছাড়া আর কিছু আওড়াতে পারেন না। এ ব্যাপারে শাহরুখ টুইটারে তাঁর পৃষ্ঠায় লেখেন, ‘আমি জানি, কিছু মানুষ খুব সহজেই বিদেশি ভাষা রপ্ত করে ফেলে। এটি আমাকে অবাক করে।’ এদিকে সদ্য মুক্তি পাওয়া শাহরুখের বহুল আলোচিত ছবি মাই নেম ইজ খান ব্যবসার দিক দিয়ে বাজিমাত করেছে। প্রথম সপ্তাহেই এটি বিশ্বব্যাপী এক কোটি ৮০ লাখ ডলার আয় করেছে। শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পর শনি ও রোববার প্রতিদিনই আয়ের পরিমাণ বেড়েই চলেছে। ওয়েবসাইট।