জার্মানি ফিরে গেলেন অপি করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এসে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবার জার্মানি ফিরে গেলেন অপি করিম। প্রায় ১৯দিন সফর শেষে গতকাল শনিবার রাতে জার্মানীর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। গত বছরের অক্টোবরে পড়াশোনা করতে জার্মানি যাওয়ার পর এবারই প্রথম দেশে বেড়াতে এসেছিলেন তিনি। দেশে ফেরার পর অপি বলেছিলেন, ‘আমার থিসিসের একটা বিষয় হচ্ছে বাংলাদেশের গাছপালা ও নগর পরিকল্পনা। এই প্রকল্প বাস্তবায়নের জন্যই আমাকে দেশে আসতে হয়েছে। কাজগুলো শেষ করেই আবার জার্মানির উদ্দেশে উড়াল দিতে হবে।’জানা গেছে, কাজের ফাঁকে অপির একটি নাটকে অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।জার্মানি যাওয়ার আগে অপি জানান, ‘এবারের সফরটা বেশ চাপের মধ্যেই কাটাতে হয়েছে। অনেকের সঙ্গে দেখা করা সম্ভব হয়ে ওঠেনি। তাছাড়া একটি নাটকে অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত করতে পারিনি।’ এ বছরের মাঝামাঝি আবারও তাঁর দেশে আসার সম্ভবনা রয়েছে বলে জানান অপি।উল্লেখ্য, অভিনেত্রী অপি করিম গত বছরের ১ অক্টোবর স্থাপত্য বিষয়ের ওপর বৃত্তি নিয়ে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে জার্মানির বার্লিনে গেছেন। সেখানে তিনি ল্যান্ডসকেপ আর্কিটেকচারের ওপর পড়াশোনা করছেন।