জার্মানিতে লেখা রবীন্দ্রনাথের গান নিয়ে বন্যার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ইউরোপ সফরের অংশ হিসেবে জার্মানিতে যান দুবার—১৯২১ ও ১৯২৬ সালে। এই সফরের সময় তিনি সেখানে কিছু গান রচনা করেছিলেন। এবার জার্মানিতে রবীন্দ্রনাথের লেখা পাঁচটি গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গানগুলো হলো: ‘মধুর, তোমার শেষ যে না পাই’, ‘রয় যে কাঙাল’, ‘কার চোখের চাওয়ায়’, ‘ছুটির বাঁশি বাজল’ ও ‘আপনি আমার কোনখানে’। আর এই গানগুলো নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করেছেন আফজাল হোসেন। গত ২৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এসব গানের মিউজিক ভিডিওর জন্য দৃশ্য ধারণের কাজ হয়।
বন্যা বলেন, ‘আমরা জার্মানির ডার্মস্টাট, হাইডেলবার্গ আর ফ্রাঙ্কফুর্টে এই মিউজিক ভিডিওগুলোর শুটিং করেছি। এর আগে শহর তিনটিতে আমাদের যাওয়া হয়নি। খুবই সুন্দর। এখানে আমি গান গাওয়ার পাশাপাশি এই গানগুলোর পেছনের গল্প তুলে ধরেছি।’
বন্যা জানান, আগামী বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে।