জাস্টিন বিবারের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৬ বছর বয়সে অতুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার মাত করলেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড (এএমএ)। গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নকিয়া থিয়েটারে আলো ঝলমলে এক অনুষ্ঠানে জাস্টিন বিবারের হাতে তুলে দেওয়া হলো বছরের সেরা পপ ও রক গায়কের দুটি ট্রফি। দুটো করে অ্যাওয়ার্ড থলেতে পোরার সৌভাগ্য হয়েছে গায়ক এমিনেম ও উশারের। কিন্তু গোটা আসরের মধ্যমণি ছিলেন বিবার। পুরস্কার হাতে উচ্ছ্বসিত জাস্টিন বিবার বলেন, ‘হাসি থামাতে পারছি না। আমি বিস্ময়াভিভূত। এমিনেমের গান আমি তিন বছর বয়স থেকে শুনি। আর উশার তো আমার পরামর্শদাতা। আজ তাঁদের সঙ্গে এক কাতারে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ এবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে পপ ও রক বিভাগে সেরা ব্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে ‘দ্য ব্ল্যাক আইড পিস’। ওয়েবসাইট।