এবার ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হয়েছেন সামিয়া সাঈদ। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হয়েছেন। কেমন লাগছে?খুব ভালো লাগছে। ‘সুপারস্টার’ শব্দটি তো অনেক বড়, অনেক কিছু। তা কিন্তু আমি অনুভব করতে পারছি না। আগে যেমন ছিলাম, এখনো তেমনই আছি। অনুষ্ঠানের পর বাবা-মায়ের সঙ্গে কখন দেখা হলো?মঞ্চে ফলাফল ঘোষণার পর আমি দর্শকসারিতে বাবা-মাকে খুঁজছিলাম। পাইনি। অনুষ্ঠানের বেশ কিছুক্ষণ পর মঞ্চের পেছনে বাবা-মায়ের সঙ্গে দেখা হয়। সঙ্গে ছিল দুই ভাই। আমরা তিন ভাইবোন। আমিই বড়।আপনার বাবা কী করছেন?বাবা কার্গো জাহাজের ক্যাপ্টেন। আপনি নিজে কখনো জাহাজে চড়ে কোথাও গিয়েছেন?জাহাজে করে ১৪টি দেশ ভ্রমণ করেছি। আমার জন্ম হয়েছিল যুক্তরাজ্যে।সাগর ভ্রমণের অভিজ্ঞতার কথা বলুন।বিশাল সাগরে এতটুকু একটি জাহাজ। বাইরে যাওয়ার উপায় নেই। বলতে পারেন, একেবারে বন্দী থাকতে হয়। তার ওপর আমার আবার আছে সাগরভীতি। তাই জাহাজে প্রায় পুরোটা সময় রুমেই থাকি। জাহাজে ১৪টি দেশ ভ্রমণ করলেন কীভাবে?বেড়ানোর লোভে লোভে জাহাজে যাই। সাগরে ঝড় দেখেছেন?ছোট ঝড় তো সাগরে স্বাভাবিক ব্যাপার। বড় কোনো ঝড় দেখিনি। এখন কী পড়ছেন?নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক করছি। ও-লেভেল করেছি গ্রিন হেরাল্ড থেকে, এ-লেভেল অক্সফোর্ড থেকে।নাটক, চলচ্চিত্র—কোনটার ব্যাপারে আপনার বেশি আগ্রহ?অবশ্যই নাটকে অভিনয় করব। আর মূলধারার চলচ্চিত্রের চেয়ে বিকল্পধারার চলচ্চিত্রের ব্যাপারে আমার আগ্রহটা একটু বেশি।