জাহানারা ইমাম স্মরণে অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদজননী জাহানার ইমাম স্মরণে দেশ টিভিতে আজ সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে দেখানো হবে একটি অনুষ্ঠান। নাম জাহানারা ইমাম স্মরণে। অনুষ্ঠানে থাকছে জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের চেতনা, ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন এবং বর্তমান সময়ের যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন সৈয়দ হাসান ইমাম ও মইনুদ্দীন খান। পরিচালনা করেছেন তাসলিমা লিজা।